সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

সোমালিয়ার প্রধান বন্দরে ট্রাক বোমা হামলায় নিহত অন্তত ২৯

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
সোমালিয়ার প্রধান বন্দরে ট্রাক বোমা হামলায় নিহত অন্তত ২৯

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফ্রিকার দেশ সোমালিয়ার প্রধান বন্দর মোগাদিসুর মূল প্রবেশ পথে একটি আত্মঘাতী ট্রাক বোমা হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। রবিবার এ হামলার ঘটনা ঘটে। ইসলামি জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

 

বন্দরের এক শ্রমিক রয়টার্সকে জানান, বিস্ফোরণের পর পর বন্দুকযুদ্ধ শুরু হয়। আরও দুই শ্রমিক জানান, বন্দরের কাজ থেমে আছে। শ্রমিকদের বাড়ি চলে যেতে বলা হয়েছে।

 

 

পুলিশ কর্মকর্তা কর্নেল আবদিকার ফারাহ বলেন, অন্তত ২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। আমাদের ধারণা, এটা ছিল আত্মঘাতী ট্রাকবোমা হামলা।

 

 

আল-শাবাবের সামরিক মুখপাত্র শেখ আবদিয়াসিস আবু মুসাব জানান, বন্দরের পুলিশ চৌকি লক্ষ্য করেই এ বোমা হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আমরা ৩০ জন নিরাপত্তার বাহিনীর সদস্যকে হত্যা করেছি, আহত করেছি ৫০ জনকে। আমরা তাদেরকে লক্ষ্য করেছি কারণ তারা তথাকথিত নির্বাচনে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছে।

 

 

আল-শাবাবের লক্ষ্য দেশটি থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের বিতাড়িত ও পশ্চিমা সমর্থিত সরকারকে উচ্ছেদ করার মধ্য দিয়ে কঠোর ইসলামি আইন শাসন করা।

সূত্র: বাংলা ট্রিবিউন