সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক তুহিনের মায়ের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক১৬ এপ্রিল ২০২০১ মিনিট পড়া
সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক তুহিনের মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক আলী এহসান তুহিনের মাতা আসিয়া খাতুন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরীর উপশহর এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপশহর ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে হেতমখা গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

সাংবাদিক তুহিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নসহ রাজশাহীর বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।