সিল্কসিটিনিউজ ডেস্ক :
দেশের বাজারে সোনার দাম কমল। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় বাংলাদেশে প্রতি ভরিতে সর্বোচ্চ দেড় হাজার টাকা কমেছে।
নতুন মূল্য আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে বলে আজ রবিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় শনিবার দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। এর আগে গত ২৬ জুন ভরিতে সোনার দাম এক হাজার ২২৪ টাকা বাড়ানো হয়েছিল।
সূত্র : কালের কণ্ঠ










