সদ্য প্রকাশিত
পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত
চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদ থেকে ভারতীয় ও বাংলাদেশি জাল টাকাসহ আটক ২

নিউজ ডেস্ক১ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
সোনামসজিদ থেকে ভারতীয় ও বাংলাদেশি জাল টাকাসহ আটক ২

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ভারতীয় ও বাংলাদেশি জাল টাকাসহ দুইজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা ছাপার মেশিনসহ সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

 
আটককৃতরা হল, সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবুল কালাম ও দূলর্ভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সাদেকুল।

 
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুনসী আবু কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপ-পরিদর্শক আবদুস সালামের নেতৃত্বে একদল পুলিশ সোনামসজিদ স্থলবন্দরের ৩নং গেট এলাকার নিকটে বালিয়াদিঘি গ্রামের শরিফুলের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ভারতীয় এক হাজার টাকার নোট ৪৯টি, ৫০০ টাকার নোট ৩টি ও বাংলাদেশি ২০ টাকার নোট ৯০টি সর্বমোট ৫২ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কালাম ও সাদেকুলকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/শ