সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ, নেই কোনো বাংলাদেশি

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৬১ মিনিট পড়া
সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ, নেই কোনো বাংলাদেশি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গ্রুপ পর্ব ও সুপার এইটের ম্যাচ শেষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে জানা যাবে আর তিন ম্যাচ পরেই। আগামীকাল (বুধবার) শুরু হচ্ছে সেমিফাইনালের লড়াই। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড এবং ভারত-ইংল্যান্ড। এই দুটি ম্যাচের আম্পায়ার ও রেফারি কারা, সেই তালিকা প্রকাশ করেছে আইসিসি।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল দায়িত্ব পালন করেছেন। কিন্তু সেমিফাইনালে তাদের কেউ নেই।

আগামীকাল প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। গ্রুপের লড়াইয়ে একপেশে জয় পেয়েছিল প্রোটিয়ারা। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জাভাগল শ্রীনাথ। থার্ড আম্পায়ার নিতিন মেনন ও ফোর্থ আম্পায়ার রড টাকার।

 

বৃহস্পতিবার মুম্বাইয়ে হবে দ্বিতীয় সেমিফাইনাল। এন্ডি পাইক্রফট ভারত-ইংল্যান্ড ম্যাচের ম্যাচ রেফারি। অনফিল্ডে থাকবেন ক্রিস গ্যাফানি ও আলাউদ্দিন পালেকার। আদ্রিয়ান হোল্ডস্টক থার্ড আম্পায়ার এবং পল রাইফেল থাকবেন ফোর্থ আম্পায়ারের ভূমিকায়।