সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

সেই শিশু হত্যায় অভিযুক্ত ছিনতাইকারী গ্রেফতার

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
সেই শিশু হত্যায় অভিযুক্ত ছিনতাইকারী গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক: রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়ে ৫ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় জড়িত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। যাত্রাবাড়ী এলাকার একটি বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দিবাগত রাতে যাত্রাবাড়ী এলাকার একটি বস্তি থেকে আসামি রাজিবকে (২২) গ্রেফতার করা হয়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলেও জানান ওসি।

গত সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে দয়াগঞ্জ এলাকায় মায়ের কোলে থাকা পাঁচ মাসের শিশু আরাফাতকে নিয়ে ফাঁকা রাস্তায় দ্রুতবেগে চলছিলো তাদের বহনকারী রিকশা। হঠাৎ ২/৩ জন ছিনতাইকারী হেঁচকা টান দেয় মায়ের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ।

আচমকা টানে চলন্ত রিকশায় মায়ের কোল থেকে রাস্তায় পড়ে যায় শিশু আরাফাত। গুরুতর জখম হওয়া শিশুটিকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ওই দিন দুপুরের দিকে নিহত শিশুর পিতা শাহ আলম বাদী হয়ে অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা দায়ের করেন।

বাংলানিউজ