লাইফ স্টাইল

সুস্বাদু ড্রাই ফ্রুট লাচ্ছি

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গরমে তৃপ্তি পেতে খেতে পারেন ড্রাই ফ্রুট লাচ্ছি। স্বাস্থ্যকর এই লাচ্ছি খেতে সুস্বাদু। খুব সহজে বাসায় বসে তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই লাচ্ছি।

 

উপকরণ :

টকদই তিন কাপ
গুড়ের সিরাপ এক কাপ
দুধ এক কাপ
আদার শুকনো গুঁড়ো সামান্য
খেজুর কুচি তিনটি
কেশোনাট কুচি দুই টেবিল চামচ
কাজুবাদাম কুচি দুই টেবিল চামচ
পেস্তাবাদাম কুচি দুই টেবিল চামচ
আখরোট কুচি দুই টেবিল চামচ
চিনাবাদাম কুচি দুই টেবিল চামচ
কিশমিশ দুই টেবিল চামচ
চিনি স্বাদমতো
কনডেন্সড মিল্ক তিন টেবিল চামচ
লবণ সামান্য ও জাফরান সামান্য।

 

প্রস্তুত প্রণালি :

প্রথমে একটি প্যানে আমন্ড, কাজুবাদাম, চিনাবাদাম, পেস্তাবাদাম ও আখরোট হালতা ভেজে ঠান্ডা করে একটি ব্লেন্ডারে নিন। এবার এর সঙ্গে খেজুর, কিশমিশ ও অল্প দুধ মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। একটি বাটিতে ঢেলে এর মধ্যে টকদই, গুড়ের সিরাপ ও দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে সামান্য চিনি, লবণ ও জাফরান দিন। সব শেষে কনডেন্সড মিল্ক দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করুন। এই মিশ্রণে পানি মেশাবেন না। ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। এবার গ্লাসে ঢেলে এর ওপর শুকনো আদার গুঁড়ো ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ড্রাই ফ্রুট লাচ্ছি।

সূত্র: অনলাইন