সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সুস্থ বলেই চিকিৎসা নিতে অনীহা খালেদা জিয়ার: হানিফ

নিউজ ডেস্ক১০ মার্চ ২০১৯১ মিনিট পড়া
সুস্থ বলেই চিকিৎসা নিতে অনীহা খালেদা জিয়ার: হানিফ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সুস্থ বলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে চাইছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

রোববার দুপুর দেড়টার দিকে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, উনি (খালেদা জিয়া) হয়তো নিজেকে সুস্থ মনে করেছেন বা যে কোনো কারণে উনি হয়তো মনে করেছেন এ মুহূর্তে তার চিকিৎসার প্রয়োজন নেই। সে জন্য অনীহা প্রকাশ করতে পারেন।

আওয়ামী লীগের এ নেতার দাবি, দেশের সবচেয়ে ভালো চিকিৎসকদের দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করানো হচ্ছে।

দুই-একটি ঘটনা বাদে প্রথম ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি বলেন, নির্বাচনের সময় যেসব সংসদ সদস্য এলাকায় অবস্থান করছিলেন তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) খণ্ডিত বক্তব্য নিয়ে সমালোচনা করা হচ্ছে বলেও দাবি করেন হানিফ।