সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সুলতান-মোকাব্বিরের বিষয়ে ব্যবস্থা নেবে গণফোরাম: মোশাররফ

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৯২ মিনিট পড়া
সুলতান-মোকাব্বিরের বিষয়ে ব্যবস্থা নেবে গণফোরাম: মোশাররফ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান শপথ নিয়ে সংসদে গেলে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেবে গণফোরাম।

রোববার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, যেহেতু আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি তাই বিএনপি এবং ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তাদের কেউ সংসদে যাবে না। এটি বিএনপি এবং ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল।

এখন ঐক্যফ্রন্টের দুজন সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের জানা মতে, ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত না যাওয়ার পক্ষে। এটি নিয়ে আমাদের কোনো মতামত নেই। গণফোরাম তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, আমরা শুনেছি- তারা সংসদে অংশগ্রহণ করবে। তখন আমরা আমাদের যে বিধিবিধান আছে এবং ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত আছে, সেই প্রেক্ষাপটে ব্যবস্থা গ্রহণ করব।

এর আগে শনিবার শপথ নিতে স্পিকার বরাবর ব্যবস্থাগ্রহণের জন্য চিঠি দেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান। ৭ মার্চ সংসদ সদস্য শপথ নেয়ার কথা বলা হয় চিঠিতে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন। আর মোকাব্বির খান গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

তারা দুজনই ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের স্থায়ী কমিটির সদস্য।