সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সুলতান মনসুর অঙ্গীকার ভঙ্গকারী ছলনাময়ী: রিজভী

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৯২ মিনিট পড়া
সুলতান মনসুর অঙ্গীকার ভঙ্গকারী ছলনাময়ী: রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অমান্য করে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয়া গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুরকে ছলনাময়ী ও অঙ্গীকার ভঙ্গকারী বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সুলতান মনসুরের শপথগ্রহণের আধা ঘণ্টা পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

সুলতান মনসুর গণশত্রুতে পরিণত হবেন, মন্তব্য করে রিজভী বলেন, রাজনীতিতে অঙ্গীকার ভঙ্গকারী ও ছলনাময়ীরা গণশত্রুতে পরিণত হয়। সুলতান মনসুর জনগণের সঙ্গে ছলনা করায়, অঙ্গীকার ভঙ্গ করে শপথ নেয়ায় গণশত্রুতে পরিণত হবেন।

রিজভী বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়ায় গণফোরাম সুলতান মনসুরের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে।

তাকে ধানের শীষ প্রতীক দেয়া ভুল হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।

সুলতান মনসুরকে অঙ্গীকার ভঙ্গকারী আখ্যা দিয়ে রিজভী বলেন, রাজনীতিতে অঙ্গীকার ভঙ্গকারী, ছলনাময়ীরা গণশত্রুতে পরিণত হবে।’ রাজনীতিতে মানুষের সঙ্গে ছলনা করে, অঙ্গীকার ভঙ্গ করে শপথ নেয়ায় তিনি গণশত্রুতে পরিণত হবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে নাম লিখিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্তে অনড় থাকে। ধানের শীষ প্রতীকে নির্বাচিত অপর পাঁচ সদস্য শপথ না নিলেও একাদশ সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন সুলতান মনসুর।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি।

রিজভীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিক, নাজমুল হক নান্নু, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।