ধর্ম

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে লফস’র ঈদ উপহার প্রদান

নিউজ ডেস্ক১ মে ২০২২১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) ঈদুল ফিতর উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার (সেমাই) বিতরণ করেন।

মানবিক কর্মসূচীর আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও স্ক্যান বাংলাদেশ এর সহযোগিতায় পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামের শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার (সেমাই) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, সমন্বয়কারী চম্পা খাতুন, প্রোগ্রাম অফিসার মেহেদি হাসান, অফিস সহকারী টুম্পা পাল প্রমুখ।

এস/আই