সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত, অস্ত্র-গুলি উদ্ধার
সিল্কসিটিনিউজ ডেস্ক:

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মোক্তার মোল্লা নামে একজন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ২১টি অস্ত্র ও ৩৭টি গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শৈলা খাল এলাকায় এ ঘটনা ঘটে। মোক্তার মোল্লা সুন্দরবনের বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ডাবল ব্যারেল বন্দুক, একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি কাটারাইফেল, দুটি ওয়ান শুটারগান ও ১৬টি পাইপগান এবং ৩৭ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি।

র‌্যাব-৮ এর সহ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, সুন্দরবনের বনদস্যু লিটন ও তার সহযোগীরা সুন্দরবনের শৈলা খাল এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মোক্তার মোল্লার মৃতদেহ ও ২১টি অস্ত্র- ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

সূত্র: রাইজিংবিডি