লাইফ স্টাইল

সুজির উপমা রেসিপি

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সুজির উপমা রেসিপি

উপকরণ:

১০০ গ্রাম সুজি
৩ টেবিল চামচ গাজর কুচি
২ টেবিল চামচ বিন্স
২ টেবিল চামচ ক‍্যপসিকাম
১ টি আলু
১ টি পিঁয়াজ
১০টি কিসমিস
২ টেবিল চামচ চিনি
১ চা চামচ নুন
১/২চা চামচ হলুদ
৪ টেবিল চামচ সাদা তেল।

প্রস্তুত প্রণালী:

👉সমস্ত উপকরণ হাতের কাছে রেডি করে নিন।আমাদেররান্নাঘর প্রথমে কড়াইয়ে ৪ টেবিল চামচ সাদা তেল দিয়ে আলু ও পিয়াজ কুচি গুলি হালকা ভেজে নিতে হবে।

👉তারপর গাজর,বিন্স,ক‍্যপসিকাম কুচি গুলি দিয়ে দিতে হবে ও নুন,হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

👉ভালো করে সব্জি গুলি ভাজা হয়ে গেলে সুজিটি দিয়ে দিতে হবে।এবং সুজি টি ও ৩ মিনিট হালকা আচে ভেজে নিতে হবে।

👉ভাজা হলে অল্প অল্প করে জল দিয়ে নাড়তে থাকতে হবে।ও ২টেবিল চামচ চিনি দিয়ে দিতে হবে। ঝুড়ঝুড়ে হলে নামিয়ে নিতে হবে।
আপনার সুজির উপমা খাবার জন্য তৈরী এবার গরম গরম পরিবেশন করুন।