সিল্কসিটিনিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
দেশব্যাপী বৃহস্পতিবার (১২ অক্টোবর) জামায়াত-শিবিরের হরতাল আহ্বানকে কেন্দ্র করে বুধবার (১১ অক্টোবর) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা ও মিডিয়া) শামসুল ইসলাম সরদার বলেন, গ্রেফতারকৃতরা বিএনপি-জামায়াতের নেতাকর্মী। বিগত দিনে বিভিন্ন ভাঙচুর ও নাশকতার মামলার আসামি তারা। গ্রেফতারদের পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান শামসুল ইসলাম।

সূত্র:বাংলানিউজ










