সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সিরিয়ায় বিয়ের অনুষ্ঠানে আইএস’র বোমা হামলায় নিহত ২২

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
সিরিয়ায় বিয়ের অনুষ্ঠানে আইএস’র বোমা হামলায় নিহত ২২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়ার হাসাকা শহরে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত এবং বেশকয়েকজন  আহত হয়েছেন।

 

স্থানীয় সময় সোমবার (০৩ অক্টোবর) হাসাকা শহরের তাল তাওইল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

 

মঙ্গলবার (০৪ অক্টোবর) যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ঘটনাস্থলে বিয়ের বরসহ ২২ জন নিহত হয়।

 

এদিকে এ ঘটনার পরপরই বেশ কিছু টুইটার বার্তায় হামলার দায় স্বীকার করে আইএস।

সূত্র: বাংলা নিউজ