সব খবর

সিরিয়ার কাছে বড় হার বাংলাদেশের

Silk City২১ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কয়েক সপ্তাহ আগে অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়নশিপ জিতে উৎসব করছিলেন বাংলাদেশের যুবারা। তবে উপমহাদেশ ছাড়িয়ে মহাদেশীয় পর্যায়ে খেলতে গিয়েই খাবি খেলেন তারা। এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে সিরিয়ার বিপক্ষে ০-৪ গোলে হেরে গেল বাংলাদেশ।

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে দশ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলবে। প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরে বসায় বাংলাদেশের পরবর্তী রাউন্ডে খেলা শঙ্কার মধ্যেই পড়ল। গ্রুপপর্বের পরের ম্যাচে সোমবার (২৩ সেপ্টেম্বর) গুয়ামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।’

 

সূত্র: যুগান্তর