সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন উদ্ধার আটক  ১ 

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০২২১ মিনিট পড়া
সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন উদ্ধার আটক  ১ 

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার  রামারচর  নিকটস্থ নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে ৯০০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১২(র‌্যাব) । গতকাল বিকেল ৩ টায় (২৩ আগস্ট )এই অভিযান চালানো হয় ।

র‌্যাব  এর সূত্রে জানা যায় ,  মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে  এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করেন । গ্রেফতারকৃত আসামি মো . রফিকুল ইসলাম (৪৩), পিতা-মৃত সৈয়দ আলী ।

এছাড়াও এসময় তাঁর কাছ থেকে  মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ও নগদ ৪,৫৪৪ টাকা জব্দ করা হয় ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে  উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

জে/এইচ