সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

সিরাজগঞ্জে ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
সিরাজগঞ্জে ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

সিরাজগঞ্জ পৌর এলাকায় গোলাম মোস্তফা ওরফে বোমা মোস্তফা (৪৫) নামে এক ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। তিনি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, সকালে রানীগ্রাম বাজারে একটি দোকানের সামনে বসেছিলেন গোলাম মোস্তফা। এ সময় কয়েকজন যুবক এসে পেছন থেকে তাকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।