লীড নিউজ

সিমেন্টের বিনিময়ে মায়ানমার থেকে আসত মাদক

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মায়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট, দুটি বোটসহ ২০ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১১ আগস্ট) চট্টগ্রামের হালিশহর কাট্টলী ঘাট এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি চক্র সিমেন্টের বিনিময়ে মায়ানমার থেকে ইয়াবা ও মদসহ অন্যান্য মাদকদ্রব্য পাচার করবে। খবর পেয়ে হালিশহর থানার কাট্টলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোট থেকে অপর একটি ফিশিং বোটে সিমেন্ট স্থানান্তরকালে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় ২০ পাচারকারীকে আটক করা হয়।’ 

মাদক পাচাররোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।