সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ কংগ্রেসে মুজাহিদুল ইসলাম সেলিমকে সভাপতি ও সৈয়দ আবু জাফর আহমেদকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর পল্টনে মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণা করেন নতুন কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. শাহ আলম।
মো. শাহ আলম জানান, ৪৯ সদস্যের কমিটির মধ্যে ভোটের মাধ্যমে ৪৩ জন নির্বাচিত হয়েছেন।
সংবাদ সম্মেলনে নতুন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো উপস্থিত ছিলেন।
হায়দার আকবর খান রনো জানান, কংগ্রেসে ভোট দিয়েছেন ৫৩০ জন। এর মধ্যে ২১টি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোট ৫০৯টি। সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ভোটগ্রহণ হয়।
সভাপতি-সম্পাদকসহ কমিটিতে প্রেসিডিয়াম সদস্য ১০ জন, সদস্য ৩৩ জন। এ ছাড়া কন্ট্রোল কমিশনে রয়েছেন ছয় জন। উপদেষ্টা রয়েছেন চার জন।
প্রেসিডিয়াম সদস্যরা হলেন- হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন। এর মধ্যে নতুন মুখ- শাহীন রহমান, মিহির ঘোষ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন।
সদস্যরা হলেন- মো. আলতাফ হোসাইন, শাসছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, অধ্যাপক এম এম আকাশ, মৃণাল চৌধুরী, অ্যাডভোকেট মন্টু ঘোষ, মো. এনামুল হক, ডা. দিবালোক সিংহ, মাহবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপক এ এন রাশেদা, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, আব্দুল কাদের, অধ্যাপক ডা. ফজলুর রহমান, অ্যাডভোকেট এ কে আজাদ, শাহরিয়ার মো. ফিরোজ, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট সোহেল আহমেদ, মাকসুদা আখতার লাইলী, কাজী রুহুল আমিন, জলি তালুকদার, ছাদেকুর রহমান শামীম, এস এ রশিদ, রাগিব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, আব্দুল্লাহ আল কাফি রতন, ডা. সাজেদুল হক রুবেল, আমিনুল ফরিদ, মো. কিবরিয়া, হাসান তারিক চৌধুরী, আজহারুল ইসলাম আরজু ও লুনা নুর।
কন্ট্রোল কমিশনে আছেন- মোহাম্মদ নবী, ডা. শিশির কুমার মজুমদার, মোর্শেদ আলী, কাজী সোহরাব হোসেন, লীনা চক্রবর্তী ও ডা. আবু সাঈদ।
কেন্দ্রীয় কমিটির উপদেষ্টারা হলেন- মঞ্জুরুল আহসান খান, শহিদুল্লাহ চৌধুরী, জসিম উদ্দন মণ্ডল ও শাহাদত হোসেন।
সিপিবির একাদশ কংগ্রেস চার দিন ধরে অনুষ্ঠিত হয়। কংগ্রেস অধিবেশনে ৬৮২ জন প্রতিনিধি অংশ নেন। এদের মধ্যে ২১৭ জন নারী ও ১৭ জন আদিবাসী। এ ছাড়াও ১০৮ জন পর্যবেক্ষক, ভ্রাতৃপ্রতিম পার্টির ২৬ জন প্রতিনিধি অংশ নেন।
সূত্র: রাউজিংবিডি










