সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

চলতি মাসের ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ‘উইমেন্স ডেভেলপমেন্ট টুর্নামেন্ট সিঙ্গাপুর-২০১৭’। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদশে জাতীয় মহিলা ফুটবল দল আজ বুধবার দুপুর ১.৪৫টায় রিজেন্ট এয়ারওয়েজের ‘আরএক্স-০৭৮৪’ ফ্লাইটে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।

সিঙ্গাপুর সফরকারী বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও সিঙ্গাপুর দল। বাংলাদেশ মোট দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে। অন্যান্য দেশের জাতীয় দল খেললেও বাংলাদেশ দলে জাতীয় দলের খেলোয়াড় থাকছে মাত্র ৪ জন। বাকিরা অনূর্ধ্ব-১৬ দলের। বৃহস্পতিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে। এরপর ১৭ তারিখ শুক্রবার দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা।

দেশ ছাড়ার আগে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের কর্মকর্তাগণ বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তাদের জন্য শুভকামনা জানান।

ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা সব সময় ফুটবলের পাশে আছি। বিশেষ করে নারী ফুটবলের পাশে। আমরা ওয়ালটন পরিবার ভারতে অনুষ্ঠিত সাফ ফুটবলে নারী ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম। এরপর জাপান সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলকেও পৃষ্ঠপোষকতা দিয়েছে ওয়ালটন গ্রুপ। এবার সিঙ্গাপুর সফরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে পৃষ্ঠপোষকতায় দিয়েছি। আমাদের বিশ্বাস সিঙ্গাপুরে বাংলাদেশ দল ভালো খেলবে। পাশাপাশি এ ধরনের টুর্নামেন্টে অংশ নিয়ে বাংলাদেশ দল বড় অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবে। বাংলাদেশ দলের জন্য ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি সিঙ্গাপুর সফরকারী বাংলাদেশ দলের সবার সুস্বাস্থ্য কামনা করছি।’

সূত্র: রাইজিংবিডি