সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

সিংড়ায় দু্ই নারী মাদক ব্যবসায়ীসহ আটক ৪

নিউজ ডেস্ক১১ জুন ২০১৮১ মিনিট পড়া
সিংড়ায় দু্ই নারী মাদক ব্যবসায়ীসহ আটক ৪

সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ৮ গ্রাম গাঁজা ও ১৭ পুরিয়া হেরোইনসহ ২নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। গতকাল রোববার রাতে সিংড়া পৌর শহরের নিংগইন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস আলীর নেতৃত্বে পৌর শহরের নিংগইন এলাকায় অভিযান পরিচালনা করে মমি খাতুন (২৫) ও নাজমা খাতুন (৪০) নামের ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

পরে তাদের কাছ থেকে গাঁজা ও ১৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও পৃথক এক অভিযান পরিচালনা করে শেরকোল গ্রামের জটু প্রামাণিক (৫০) ও সিহাব আলী (১৯) নামের অপর দুই মাদক সেবীকে আটক করা হয়।

 

স/আ