লাইফ স্টাইল

সিংহের গোপন ইচ্ছা পূরণ, প্রশংসিত হবেন কন্যা

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা ৬ ও ৭। শুভ বার শুক্র ও সোম। শুভ রত্ন হীরা ও এমিথিস্ট।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

চক্ষু-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা আশা করতে পারেন।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করবেন। অধীনদের কাজে লাগাতে পারবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হবে। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। কোনো পূর্বকর্মের ফলভোগ করতে পারেন।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। প্রশংসিত হবেন। সিনিয়রদের কারো পরামর্শে উপকৃত হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজ-কর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সুফল পেতে পারেন।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। সতর্ক থাকার চেষ্টা করুন। অন্যথায় সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ধর্মকর্মের প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিনোদন শুভ।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আবেগসংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

সূত্র: এনটিভি