সদ্য প্রকাশিত
রাজশাহী

সাহেবগঞ্জের ইক্ষু ফার্মের জমি সাঁওতালদের ফেতের সংবাদ সম্মেলনে বক্তরা

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
সাহেবগঞ্জের ইক্ষু ফার্মের জমি সাঁওতালদের ফেতের সংবাদ সম্মেলনে বক্তরা

নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সাহেবগঞ্জ বাগদা ইক্ষু ফার্ম এলাকার সাঁওতালদের পল্লীতে সন্ত্রাসী হামলা লাটপাট ও জমি ফিরেয়ে দেয়া দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজশশাহী নগরীর শিরোইল পূবালী ব্যাংক মার্কেটে আদিবাসী মুক্তিমোর্চার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আদিবাসী মুক্তিমোর্চা কেন্দ্রীয় কমিটির সভাপতি যোগেন্দ্রনাথ সরেন।

সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সাহেবগঞ্জ বাগদা ইক্ষু ফার্ম এলাকায় জমিগুলো সব সাঁওতালদের। সেগুলো দখল করে নিয়ে সাঁওতালদের উচ্ছেদ করা হচ্ছে। গত ৬ নভেম্বর এক দফা সাঁতালদের ওপর হামলা চালানো হয়। ওপরে আরেক দফা হামলার শিকার হন তারা। এসময় তাদের বসত পল্লীতে সন্ত্রাসী হামলা লাটপাট চালানো হয়। এতে সাঁওতালের সাত থেকে আট জন প্রাণ হারায়। কিন্তু স্থাণীয় প্রশাসন বলছে দুই জন নাকি মারা গেছে। আর এই হামলায় অনেক জন আহত হয়েছে।

লিখিত বক্তব্যে আরো বলা হয়েছে, এই হামলার পরে এই এলাকায় এখন পুরুষ নেই বলেলেই চলে। আর যারা আছেন তারা খোলা আকাশের নিচে বসবাস করছেন। এলাকার ছেলে-মেয়েরা ভয়ে স্কুলে যেতে পারছে না।

আদিবাসী মুক্তিমোর্চার সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, অতি দ্রুত এই জমি আদিবাসীদের ফিরেয়ে দিতে হবে। তা না হলে আরো কঠোর আনন্দোলনে যাবে আদিবাসী মুক্তিমোর্চা। এ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা ৯টি দাবি জানায়।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আদিবাসী মুক্তিমোর্চার সাধারণ সম্পাদক মি. জাকারিয়াস ডুমরী, মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিয়েল মারান্ডী, আসিবাসী মুক্তিমোর্চার নগেনন্দ্রনাথ সরেন, আদিবাসী মুক্তিমোর্চার যুগ্মসাধারণ সম্পাদক বেঞ্জামিন হাসাদা, আদিবাসী মুক্তিমোর্চার সাংগঠনিক সম্পাদক হোপনা কিসকু, আদিবাসী মুক্তিমোর্চার নগর সভাপতি বিনয় টুডু, আদিবাসী মুক্তিমোর্চার রাজশাহীর সাধারণ সম্পাদক সুবাস মারান্ডী।

স/আ