সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ আগামী নির্বাচনে পরাজিত হবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ আগামী নির্বাচনে পরাজিত হবে : ওবায়দুল কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা বিশ্বাস করি-আগামী নির্বাচন ৩০ ডিসেম্বর বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষেই রায় দেবে। স্বাধীনতার আদর্শের পক্ষে রায় দেবে। অসাম্প্রদায়িক চেতনার পক্ষে রায় দেবে।’

আজ শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ আগামী নির্বাচনে পরাজিত হবে। সমূলে উৎপাটিত হবে। এটিই আজ আমাদের বিশ্বাস।

সেতুমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি-এই মুক্তিযুদ্ধের দেশে বিজয়ের মাসে আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা এবার জনগণের বিপুল সমর্থন পাবে।