জাতীয়

সাভারে জামায়াত নেতাসহ আটক ৬

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাশকতার অভিযোগে সাভারে জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান আটকের বিষয়টি জানান।

তিনি বলেন, নাশকতা করতে পারে এমন খবরের ভিত্তিতে সাভারের ডগরমোড়া ও চাঁপাইন এলাকা থেকে জামায়াতের এক নেতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: কালের কণ্ঠ