সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সাবেক মহিলা আ.লীগ সভাপতি আশরাফুন্নেছা আর নেই

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
সাবেক মহিলা আ.লীগ সভাপতি আশরাফুন্নেছা আর নেই
সিল্কসিটিনিউজ ডেস্ক:
মহিলা লীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আশরাফুন্নেছা মোশাররফ আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল ৮ টা ১৫ মিনিটের দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আশরাফুন্নেছা দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত জটিলতায় ভুগছিলেন। গত সাড়ে ৩ মাস তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আশরাফুন্নেছা মোশাররফ বিএনপি-জামায়াত বিরোধী আন্দোলন ও ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনা মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আশরাফুন্নেছার স্বামী সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা প্রয়াত ডা. মোশাররফ হোসেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিবনগর সরকারের স্বাস্থ্য পরিচালক ছিলেন। দেশের জন্য কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। আশরাফুন্নেছা তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

এদিকে আশরাফুন্নেছা মোশাররফের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সভাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া মহিলা লীগের সভাপতি শাফিয়া খানম ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমও শোক জানিয়েছেন।