ছবিঘর

সাবিনা ইয়াসমিনের আক্ষেপ ও কিছু কথা

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশের অনেক সফল শিল্পী শেষ জীবন দুঃখ-দুর্দশায় কাটিয়েছেন। প্রাপ্য সম্মান কিংবা রয়ালটি জোটেনি অনেকেরই। সেসব নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। সোমবার একটি গানের রেকর্ডিংয়ের ফাঁকে সংবাদকর্মীদের তিনি বলেন, ‘আমাদের এখানে গানের রয়ালটির সুব্যবস্থা নেই।

সরকার এদিকে সুদৃষ্টি না দিলে ঠিক হবে না। আবদুল আলীম, রহমান বয়াতিসহ বহু শিল্পীর পরিবার রয়ালটি পেলে অনেক ভালো থাকতেন।’ সাবিনার মতে, যাঁরা রাষ্ট্র পরিচালনায় থাকেন, তাঁরা যদি সংগীতের মূল্য না বোঝেন, তাহলে শিল্পীদের কিছু করার থাকে না।