সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

সাফাতের গাড়ি চালক গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৫ মে ২০১৭১ মিনিট পড়া
সাফাতের গাড়ি চালক গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক: রাজধানীর বনানীতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লালকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর প্রধান জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, পুরান ঢাকার নবাবপুর রোডের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর অভিযোগ, গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের সময় ভিডিও ধারণ করেছিলেন বিল্লাল।

আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত ও তার বন্ধুকে সিলেট থেকে ক’দিন আগে গ্রেপ্তার করা হয়েছে।