সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলায় দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক তিনি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী সোমবার পর্যন্ত এ কর্মশালা চলবে।
কারিতাস রাজশাহী অঞ্চলের খরা ও বন্যা মোকাবেলায় জনগণের সহযোগিতা শক্তিশালীকরণ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সাপাহার সদর ইউপি চেয়ারম্যান মো. আকবর আলী। এ সময় অনুষ্ঠানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

স/বি










