আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চলছে।
সকাল থেকে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনতা উৎসব মুখর পরিবেশে ধানের শীষের জন্য চালাচ্ছেন প্রচার প্রচারণা।
রবিবার বেলা ১১টার দিকে ধানের শীষের মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদারের পক্ষে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের তারাপুর গ্রামে গণসংযোগে নামেন ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, ইকবাল হোসেন, গুড্ডু এহসান, হিটলু, লুদি, শ্রমিকদল নেতা রিকু, যুবদল নেতা সৌরভ কর্মকার, সোহেল রানাসহ আরো অনেকে।
গণসংযোগকালে লায়ন ফরিদ আহমেদ বলেন, এই আসনের ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে দেখিয়ে দিবে তাদের আশার প্রতিফলন।
তিনি আরো বলেন, বিশেষ করে নারী ও নতুন ভোটাররা ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন।










