সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

সাধুর বেশে সিংহের খাঁচায় প্রবেশ, অতঃপর..

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০২১১ মিনিট পড়া
সাধুর বেশে সিংহের খাঁচায় প্রবেশ, অতঃপর..

বেশবাস তার সাধুর মতো। চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন তিনি। ব্যস, আর যায় কোথায়! খাঁচার সিংহ থাবা বসিয়ে দিয়ে ওই ব্যক্তিটিকে টেনে নিয়ে যাচ্ছিল তার ডেরায়। সিংহ পালকের চেষ্টায় শেষতক কোনোমতে রক্ষা পেলেন ওই সাধুবেশী। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে এ ঘটনা ঘটে।

সাধুর বেশে থাকা ওই ব্যক্তির নাম গৌতম গুছাইত। তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে একজন ভবঘুরে চিড়িয়াখানায় ঢুকে পড়েন। একাধিকবার বারণ করা সত্ত্বেও চিড়িয়াখানার বিভিন্ন অংশে তিনি ঘুরে বেড়াতে থাকেন। শেষে এসে পড়েন একেবারে সিংহের খাঁচার সামনে। সেখানে পাঁচিলে উঠে তিনি সিংহের এনক্লোজারে ঝাঁপ দেন। ওই এনক্লোজারে সিংহ ছাড়াই থাকে। কেউ কিছু বোঝার আগেই সিংহটি ওই ব্যক্তিকে থাবা বসিয়ে দেয়। কাছেই ছিলেন সিংহের পালক। তার নজর এড়িয়েই ওই ব্যক্তিকে ভিতরের দিকে টেনে নিয়ে যেতে দেখা যায় সিংহটি। তখনই ওই পালক কোনোমতে এগিয়ে এসে ব্যক্তিকে রক্ষা করেন। আপাতত তাঁর চিকিৎসা চলছে।

গুরুতর আহত অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পা ও ডান কাঁধে আঘাত রয়েছে। কোমরেও আঘাত পেয়েছেন তিনি।