নিজস্ব প্রতিবেদক :
আত্মওসামাজিক উন্নয়ন সংস্থার (আসাউস) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বোয়ালিয়া থানার মোড়ে রোকেয়া ভিলায় আসাউসের কার্যালযয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আসাউসের নবনির্বাচিত সভাপতি জামাত খান।
সভায় বিগত বছরের কার্যাবলী ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন সংস্থার পরিচালক দেবাশীষ প্রামাণিক দেবু,সভায় বক্তব্য রাখেন সংস্থা সহ- সভাপতি ও রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক লিটন কুমার সরকার, সংস্থার সহ-সাধারণ সম্পাদক শুক্লা সরকার,কোষাধ্যক্ষ সুকুমার রবি দাস,সাংগঠনিক সম্পাদক সীতানাথ বনিক,শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার নাজমুল করিমঅপু।
সংস্থার পক্ষ থেকে জানানো হয় পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীদের জন্য কর্মসূচি চলমান থাকবে।শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপরে সচেতনতামূলক প্রচাধর অভিযান সেমিনার প্রশিক্ষণ ও আলোচনা সভার পরিকল্পনা ঘোষণা করা হয়।









