সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

সাধারণ মানুষের কাজে আসেনি বিশ্বায়ন: কানাডার প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
সাধারণ মানুষের কাজে আসেনি বিশ্বায়ন: কানাডার প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, বিশ্বায়নের ফলে বিশ্বের সাধারণ মানুষের জীবনে ব্যর্থতা নেমে এসেছে। মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কোনও কাজে আসেনি বিশ্বায়ন।  ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া, ব্রেক্সিট গণভোট ও প্রচলিত রাষ্ট্র কাঠামোবিরোধী জাগরণ নিয়ে কথা বলেছেন।

 

 

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে আমরা বিশ্বজুড়ে শাসকদের বিরুদ্ধে জনগণের সংগ্রাম, বিচ্ছিন্নতাবাদ ও আতঙ্কের প্রতিফলন দেখছি আমরা। আর এটা ঘটছে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ক্ষেত্রে বিশ্বায়নের ব্যর্থতার ফলে। এটা আমরা এক বছর আগে চিহ্নিত করেছিলাম। এটা নিয়ে কাজ করার জন্য আমরা একটি মঞ্চ ও কর্মসূচি গঠন করেছি।’

 

 

ক্ষমতা গ্রহণের এক বছরের মধ্যে বিশ্ব রাজনীতি থেকে উল্টোপথে হেঁটেছিল ট্রুডোর নেতৃত্বে কানাডা। মুক্ত বাণিজ্য, অভিবাসন ও বহুমুখীতা, নারীবাদ, সিরীয় শরণার্থী সংকট ও এলজিবিটি সম্প্রদায়ের জন্য অনেক প্রগতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় দেশটিতে। কিন্তু দ্বিতীয় বছরে পদার্পনে সময় বেশ কিছু চাপে রয়েছে তার সরকার। বেশ কিছু চুক্তি নিয়েও সমালোচনায় পড়তে হচ্ছে। সমালোচকরা বলছেন, বিশ্ব যেগুলো থেকে সরে এসেছে কানাডা সেগুলোর দিকেই আগাচ্ছে।

 

 

ট্রুডো বলেন, ‘বিশ্ব যখন মুক্ত বাণিজ্য চুক্তি বন্ধের দিকে এগুচ্ছে আমরা তখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করতে সমর্থ হই। পরিবেশ রক্ষার জন্য যখন সবাই তেলের পাইপলাইন বন্ধের দাবি তুলছে আমরা তখন তা অনুমোদন দিয়েছি। আমরা দেখিয়ে দিয়েছি যে, মানুষের ভয়কে গঠনমূলককে কাটানো যায়।’

সূত্র: বাংলা ট্রিবিউন