সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

সাদ্দামের মৃত্যু পরোয়ানা সই হয় ৯/১১ এর পর

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
সাদ্দামের মৃত্যু পরোয়ানা সই হয় ৯/১১ এর পর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিআইএর সাবেক এক বিশ্লেষক বলেছেন, ইরাক সম্পর্কে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের কাজ এখনো শেষ হয়নি। ইরাক সম্পর্কে তারা কী সিদ্ধান্ত নিবে তারা তা স্থির করে রেখেছিল ইরাক হামলার প্রথম দিন থেকে।

 

জন নিক্সন নামের সিআইএর এই সাবেক বিশ্লেষক বলেন, ইরাকি নেতার মৃত্যু পরোয়ানা সই করা হয় ৯/১১ হামলার পর পর। জন  নিক্সনই জিজ্ঞাসাবাদ করেন সাদ্দাম হোসেনকে। ২০০৩ সালের ডিসেম্বরে ধরা পড়েন তিনি। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করেন জন নিক্সন।

 

বিবিসি রেডিও-৪ এর টুডে অনুষ্ঠানে জন নিক্সন বলেন, ‘ইরাকের ব্যাপারে তাদের কাজ এখনও শেষ হয়নি। এই কাজ শেষ হয়নি বলতে তারা কী বুঝিয়েছিলেন তখন আমরা কিন্তু তার অর্থ বুঝিনি। কিন্তু তারা যে কিছু একটা করতে চেয়েছিল, তা বেশ বুঝতে পারছিলাম।’

 

জিজ্ঞাসাবাদে সাদ্দাম হোসেন সব সত্য কথা বলেন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথম দিনেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তারা কী করবে। আর সাদ্দাম হোসেনের মৃত্যু পরোয়ানা সই করা হয় ৯/১১ এর পরপর।’

 

সিআইএর সাবেক জিজ্ঞাসাবাদকারী  আমাদের পরিস্কার করে দিয়েছিলেন যে ব্যাপক ধ্বংসের ক্ষমতা সম্পন্ন অস্ত্র তিনি তৈরি করছেন না। সাক্ষাৎকারে বেশ কয়েকবারই তিনি বলেন আমেরিকা ভুলবশত ইরাকে হামলা চালিয়েছে।

 

সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে পথের কাটা দূর হয়েছে।

 

সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝোলানো হয় ২০০৬ সালে, তিকরিতের কাছে তাকে ধরার তিন বছর পর।

সূত্র: রাইজিংবিডি