সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

সাগরের তলদেশে ভিনগ্রহের যান!

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
সাগরের তলদেশে ভিনগ্রহের যান!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাল্টিক সাগরের তলদেশে এবার ‘রহস্যময়’ এক যানের সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। যেটিকে এলিয়েনদের (ভিনগ্রহী) যান বলে দাবি করছেন অনেকে।

 

কয়েকদিন আগে মিসরের প্রাচীন পিরামিডের কাছে একটি রহস্যময় কফিন পাওয়া যায়। সেটিকেও ভিনগ্রহী কফিন বলে দাবি করা হয়।

 

সুইডেনের মহাসাগর অনুসন্ধানকারী পিটার লিন্ডবার্গ এবং ওশান এক্স দল বাল্টিক সাগরের প্রায় ৩০০ ফুট নিচে এই রহস্যময় যানের সন্ধান পেয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার এ খবর জানিয়েছে। অনুসন্ধানকারীরা যানের একটি ভাঙা অংশ খুঁজে পেয়েছেন।

 

ডেনিস আসবার্গ নামের মহাসাগর অনুসন্ধান দলের একজন সুইডিশ টেলিভিশনকে বলেন, সেখানে ২০ থেকে ২৫ মিটার লম্বা একটি পর্বত রয়েছে। যার মাঝখানে রয়েছে গিরিখাত এবং নিচে অসংখ্য পাথর ছড়িয়ে আছে।

 

ডেনিস আরো বলেন, ‘আমরা সত্যিই আশ্চর্য ও হতভম্ব হয়েছি। আমরা ভাবছি যে আসলে এটি কী খুঁজে পেয়েছি।’ তিনি আরো বলেন, ‘আমরা ভূতত্ত্ববিদ, সমুদ্র জীববিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করেছি। যখন তাঁরা বলেন এ রকম কোনো কিছু তাঁরা কখনোই দেখেননি, তখন অবশ্যই সেটি আমাদের আরো ভাবায়। এটা অসাধারণ কিছু হতে পারে, যা আমরা খুঁজে পেয়েছি।’

 

তবে কেউ কেউ বলছেন, এটি একটি ডব্লিউ ডব্লিউ-২ ডিভাইস। ডুবো জাহাজকে ধ্বংস করার জন্য যুদ্ধজাহাজের কামান রাখার চূড়া। অথবা অবশ্যই এটি এলিয়েনদের যান। যেটি প্রাচীন মিসরের পিরাডিমের কাছে পাওয়া রহস্যময় কফিনের মতোই এসেছে।

 

ভূতত্ত্ববিদ স্টিভ উইনারের বিশ্বাস, এর গঠন প্রাকৃতিক নয় এবং এর যন্ত্রপাতি দেখে মনে হচ্ছে এটি পুনরায় নিজের থেকে তৈরি হওয়ার মতোও নয়।

 

পিটার লিন্ডবার্গ বলেন, ‘আমার খুব সন্দেহ হয়েছিল। আমি এটি শুধুই একটি পাথর হিসেবে খুঁজে পাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এটা ছিল আমার জন্য চমকপ্রদ অভিজ্ঞতা।’

 

পিটার আরো বলেন, ‘এর গঠন আমার কাছে খুব উদ্ভট মনে হয়েছে। এটা ব্যাখ্যা করা খুবই কঠিন যে আসলে এটি কী। বিভিন্ন বিজ্ঞানীর কাছে এর বিভিন্ন তত্ত্ব রয়েছে। যাইহোক বাল্টিক সাগরের তলদেশে এটি প্রাকৃতিকভাবে বসে আছে আমরা এমনটা খুঁজে পাইনি।’

সূত্র: এনটিভি