সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

সাকিবের নৈপুণ্যে টিকে থাকল পেশাওয়ার

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সাকিবের নৈপুণ্যে টিকে থাকল পেশাওয়ার

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

আগের দিন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বল ও ব্যাট হাতে দারুণ খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর পেশোয়ার জালমির হয়ে ব্যাট ও বল হাতে দারুণভাবে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান।

তার অলরাউন্ড নৈপুণ্যে লাহোর কোয়ালান্দার্সের বিপক্ষে ১৭ রানের দারুণ এক জয় পেয়েছে পেশাওয়ার। পাশাপাশি টিকে রয়েছে কোয়ালিফাইং রাউন্ডে। আজ হেরে গেলে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যেত পেশাওয়ারের।

শুক্রবার ব্যাট হাতে ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রান করেন সাকিব। আর বল হাতে নেন ২ ওভার বল করে ১ মেডেনসহ ১৪ রান দিয়ে ২ উইকেট নেন। তাতে ম্যাচসেরার পুরস্কার সাকিব ভিন্ন অন্য কারো হাতে ওঠেনি।

প্রথমে ব্যাট করে পেশাওয়ার জালমি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি করতে পারেনি লাহোর কোয়ালান্দার্স। তাতে ১৭ রানের দারুণ এক জয় পায় লাহোর।

সূত্র: রাইজিংবিডি