সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

সাকিবদের চূড়ান্ত স্কোয়াড

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
সাকিবদের চূড়ান্ত স্কোয়াড

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

আগামী ৫ এপ্রিল থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর। আইপিএলের দশম আসরের নিলামে দল গোছানো শেষ। বলিউড বাদশা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে আবারো মাঠ মাতাবেন সাকিব আল হাসান।

 

এর আগে বেঙ্গালুরুতে গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে নিলাম। সেখানে ৯ জন খেলোয়াড় কিনেছে কলকাতা। বিদেশি ৫ ক্রিকেটার ছাড়াও ভারতীয় ৪ ক্রিকেটারকে দলে টেনেছে কলকাতা।

 

নতুন ৯ ক্রিকেটারকে কিনতে ১৪.৩৫ কোটি ভারতীয় রুপি খরচ করতে হয়েছে শাহরুখ খানের দলকে।

 

সাকিবের সতীর্থ হিসেবে এবার খেলবেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। গতবারের আসরে মোস্তাফিজের সতীর্থ ছিলেন তিনি। এই কিউই পেসারকে ৫ কোটি ভারতীয় রুপিতে দলে টেনেছে কেকেআর।

 

সাকিবের সতীর্থ হিসেবে নতুন থাকছেন:
ট্রেন্ট বোল্ট-পেসার-৫ কোটি ভারতীয় রুপি
ক্রিস ওকস-অলরাউন্ডার-৪.২ কোটি ভারতীয় রুপি
কোল্টার নাইল-বোলার-৩.৫০ কোটি ভারতীয় রুপি
রিশি ধাওয়ান-অলরাউন্ডার-৫৫ লাখ ভারতীয় রুপি
ড্যারেন ব্রাভো-ব্যাটসম্যান-৫০ লাখ ভারতীয় রুপি
রভম্যান পাওয়েল-অলরাউন্ডার-৩০ লাখ ভারতীয় রুপি
সায়ান ঘোষ-বোলার-১০ লাখ ভারতীয় রুপি
সঞ্জয় যাদভ-অলরাউন্ডার-১০ লাখ ভারতীয় রুপি
ইষাঙ্ক জাগ্গি-ব্যাটসম্যান-১০ লাখ ভারতীয় রুপি

 

কলকাতা নাইট রাইডার্সের চূড়ান্ত স্কোয়াড: গৌতম গম্ভীর (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনীল নারাইন, ইউসুফ পাঠান, রবীন উথাপ্পা, সুর্যকুমার যাদব, রিশি ধাওয়ান, আন্দ্রে রাসেল, কুলদ্বীপ যাদব, উমেশ যাদব, ড্যারেন ব্রাভো, অঙ্কিত রাজপুত, ট্রেন্ট বোল্ট, মনিশ পান্ডে, পীযুষ চাওলা, ক্রিস লিন, শ্যাল্ডন জ্যাকশন, ক্রিস ওকস, নাথন কোল্টার নাইল, রভম্যান পাওয়েল, সঞ্জয় যাদব, ইষাঙ্ক জাগ্গি ও সায়ান ঘোষ।

সূত্র: বাংলা নিউজ