সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

সাউথ বাংলা ব্যাংকের দুইজনের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
সাউথ বাংলা ব্যাংকের দুইজনের বিরুদ্ধে দুদকের মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের খুলনা শাখার ভল্ট থেকে নগদ টাকা ও ডলার আত্মসাতের ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার (২৭ আগস্ট) রাতে দুদক খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, ব্যাংকের খুলনা শাখার ক্যাশ ইনচার্জ মুহাম্মদ জুন্নুরাইন সিদ্দীকি তানভীর এবং সাপোর্ট স্টাফ এস এম মুহাইমিনুল ইসলাম ওরফে মিঠু। তাদের বিরুদ্ধে ভল্ট থেকে নগদ সাড়ে ১০ লাখ টাকা এবং তিন হাজার ইউএস ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী জানান, বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংক খুলনা আঞ্চলিক শাখার প্রতিনিধিরা আকস্মিক এসবিএসসি ব্যাংকের খুলনা শাখার ভল্ট পরিদর্শনে যান। তারা ভল্টে রক্ষিত টাকা ও ইউএস ডলারে অমিল দেখতে পান। বিষয়টি তদন্তে নেমে দুদক বিভিন্ন সময় ভল্টে রক্ষিত টাকা ও ডলার সরিয়ে আত্মসাতের সত্যতা পেয়েছে। ব্যাংকটির দুই কর্মকর্তা ব্যক্তিগতভাবে ওই অর্থ আত্মসাৎ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।