সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

সাংবাদিকতায় এসে কেউ সাংঘাতিক হতে পারবে না: রাজশাহীতে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

নিউজ ডেস্ক১৩ জুন ২০২২২ মিনিট পড়া
সাংবাদিকতায় এসে কেউ সাংঘাতিক হতে পারবে না: রাজশাহীতে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক:

বাংলদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের নিতিমালা মেনেই কাজ করতে হবে। সাংবাদিকতার পেশায় এসে কেউ সাংঘাতিক হতে পারবে না। এগুলোর কোনো সুযোগ নেই।
সোমবার রাত ৮টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজ) কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় আরইউজের পক্ষ থেকে তাকে সম্মাননা দেয়া হয়।

নিজামুল হক নাসিম বলেন, বাংলাদেশে এখন চাওয়ালা, গাড়িচালকরাও সাংবাদিক। এটা চলতে পারে না। আমারা ইতিমিধ্যে পিআইবি ও প্রেস কাউন্সিলের মাধ্যমে সারা দেশের সাংবাদিকদের তালিকা করার উদ্যোগ গ্রহণ করেছি। পিআইপি টেলিভিন ও আনলাইনদের তালিকা করবে। আমা প্রিন্ট মিডিয়াদের তালিকার করবো। সাংবাদিকদের নীতিমলা মেনেই কাজ করতে হবে।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিককে অন্তত গ্রাজুয়েশনধারী হতে হবে। তবে অন্তত ৫ বছর কোন মূল ধারার সংবাদপত্রের সাথে কাজ করলে তার জন্য শিথিলযোগ্য। প্রতিটি তালিকা ডিসি অফিস, সাংবাদপত্র থেকে নেওয়া হবে। এবং সেগুলো আবার যাচাই বাছাই করেই সাংবাদিকদের পরিচায়পত্র দেওয়া হবে। এই ধারা প্রতি ৬ মাস অন্তর অন্তর তদন্ত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, প্রবীণ সংবাদিক মস্তাফিজুর রহমন আলম, সহসভাপতি তৈবুর রহমান, কোষাধ্যক্ষ সরকার দুলাল, রাজশাহী ফটোজার্নালিস্ট এ্যসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে আরইউজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা সারক তুলে দেওয়া হয়।

স/আর