নিজস্ব প্রতিবেদক:
কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চাই হারাতে। শ্রাবণের এই দিনে বলে যাই বারে বারে ‘শুভ শুভ শুভ দিন শামীম রেজার জন্মদিন’। ৭ আগস্ট। আজকের এই দিনে ধরণীর মায়ায় মায়ের চোখের মণি হয়ে জোৎস্নার আলোর মতো দীপ্তময় হয়ে ঘর আলোকিত করেছেন তিনি।
শামীম রেজার জন্মদিনে তাঁকে সিল্কসিটিনিউজের পক্ষ থেকে জানাই ফুলেল শুভেচ্ছা। সেই সাথে যাঁরা শামীম রেজাকে পৃথিবীর মুখ দেখালেন তাঁদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শামীম রেজার বাড়ি বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে। পিতা সামসুদ্দীন মন্ডল আর মাতা হলেন শিরিনা বেগম। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। লেখাপড়া পাশাপাশি তিনি সাংবাদিকতা করে চলেছেন। ২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স করেন তিনি। সর্বদা হাস্যজ্জ্বল এই মানুষটি নিজেকে দেশের সেবায় নিয়োজিত করতে চান। শুভ হোক তার পথচলা।
স/বি










