সব খবর

সাংবাদিক রফিকুলের বিরুদ্ধে মানহানী মামলায় আরইউজের উদ্বেগ

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটি নিউজ ২৪ ডটকম সম্পাদক ও আরইউজে সদস্য সাংবাদিক রফিকুল ইসলামের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। বুধবার রাতে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়।

 
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ এক বিবৃতিতে উল্লেখ করেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানী করার চেষ্টা কাম্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করেছেন।

 

একইসঙ্গে সাংবাদিক রফিকুল ইসলামকে হয়রানি না করার আহবান জানিয়েছেন।
প্রসঙ্গত, সাংবাদিক রফিকুল ইসলামের বিরুদ্ধে বুধবার রাজশাহী আদালতে মানহানি মামলা দায়ের করেছেন রাজশাহী মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী।

স/মি