সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

সাংবাদিক মাসুমের মৃত্যুতে বাঘায় শোক

নিউজ ডেস্ক২৯ জুন ২০২০২ মিনিট পড়া
সাংবাদিক মাসুমের মৃত্যুতে বাঘায় শোক

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সোনালী সংবাদের প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ বেতারের রাজশাহী প্রতিনিধি তবিবুর রহমান মাসুমের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা, বাঘা উপজেলা শাখা।

সোমবার বিকেলে (২৯ জুন) প্রেরিত এক শোক বার্তায় দেশের অন্যতম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা উপজেলা শাখার পক্ষে সভাপতি আমানুল হক আমান, সহ-সভাপতি আসলাম হোসেন, গোলাম তোফাজ্জল কবির মিলন, সাধারণ সম্পাদক লালন উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা, অর্থ সম্পাদক আব্দুস সালাম, জনকল্যাণ সম্পাদক আব্দুল হামিদ মিঞা, ক্রীড়া সম্পাদক জহরুল ইসলাম, বাঘা প্রেস ক্লাব সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা শাখার সদস্য আব্দুল লতিফ মিয়া, সাধারন সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা শাখার সদস্য নুরুজ্জামান এশিয়ান টিভি রাজশাহী প্রতিনিধি আকতার রহমানসহ অন্যান্য নের্তৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জানা গেছে, রোববার (২৮ জুন) সন্ধ্যায় জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করলে রাজশাহী নগরীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হয়। এরপর শারীরিক অবস্থার চরম অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টায় তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালীন সময় পর্যন্ত সাংবাদিক মাসুম রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদের প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ বেতারের রাজশাহী প্রতিনিধি হিসেবে কর্মরত থাকলেও ক্রীড়া লেখক হিসেবে রাজশাহীতে এশিয়া মহাদেশে বেশ পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে ক্রীড়া সাংবাদিক হিসেবে সাফ গেমস, এশিয়ান গেমস ও অলিম্পিক গেমসও কাভার করেছেন।

এছাড়াও তিনি রাজশাহীর ক্রীড়া লেখক পরিষদের সভাপতি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষেরও দায়িত্ব পালন করেছেন।