মিডিয়ার সংবাদ

সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু আর নেই

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মন্টু আর নেই। শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার বালিয়াঘাট্টা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মন্টু রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন ও সোনালী সংবাদ পত্রিকার গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বার্ধক্যজনিত কারণে কয়েকবছর ধরে সাংবাদিকতায় নিষ্ক্রিয় ছিলেন। তিনি অ্যাজমার সমস্যায় ভুগতেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বালিয়াঘাট্টা গোরস্থানে সমাহিত করা হয়। এর আগে অনুষ্ঠিত জানাজা নামাজে নানা শ্রেণি-পেশার অংশ নেন।