প্রেস বিজ্ঞপ্তি:
রাজশাহীর প্রবীন সাংবাদিক, দৈনিক সোনার দেশ এর প্রতিষ্ঠাতা সম্পাদক আবুল হোসেন মালেক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় আরইউজের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ সকল সম্মানিত সদস্যর পক্ষে গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় আরইউজে নেতৃবৃন্দ প্রবীন এ সাংবাদিকের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, একমাস ধরে তার একমাত্র মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। সকালে হঠাৎ অসুস্থ করলে রাজধানীর উত্তরা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে নয়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স/শ










