সব খবর

সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একুশে পদকপ্রাপ্ত ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া একজনকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গত ২০ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর পশ্চিম রামপুরায় নিজ বাসায় খুন হন আফতাব আহমেদ। পরদিন সকালে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ মার্চ নিহত আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবিরসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে র্যা ব। রাষ্ট্রপক্ষে এ মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়।

১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে আফতাব আহমেদ সাংবাদিকতা শুরু করেন। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদক পান।

সূত্র: বাংলা ট্রিবিউন