সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা ৫ ও ৬। শুভ বার বুধবার ও শক্রবার। শুভ রত্ন পান্না ও হীরা।

প্রকৃতিগতভাবে আপনি উদার আদর্শবাদে বিশ্বাসী। কর্তব্যপরায়ণ ও আত্মবিশ্বাসী। কর্তব্য ও দায়িত্ব পালনে কোনো আত্মত্যাগেই আপনি কুন্ঠিত নন। অন্যের মত ও চিন্তা, কাজ ও তৎপরতার প্রতি আপনি মনোযোগী। যে কোনো ব্যক্তি ও পরিস্থিতির সাথে সহজে মানিয়ে নিতে পারেন। সাংস্কৃতিক ও বিনোদন তৎপরতা আপনার জীবনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে পারে। শান্তিপ্রিয়তার জন্যে আপনাকে অনেক কিছু হারাতে হতে পারে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
নতুন আত্মীয় লাভের যোগ আছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। পরিবেশের সাথে মানিয়ে চলার চেষ্টা করুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। চোখ অথবা মাথা ব্যাথায় ভুগতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
মিথুন (২১ মে-২০ জুন)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখুন। যোগাযোগ ফলপ্রসু হতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ব্যয়াধিক্য দেখা দেওয়ার সম্ভাবনা আছে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূলে থাকবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সাফল্য পেতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সেক্ষেত্রে সাফল্যের সম্ভবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমনের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমনের সুযোগ পেতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের সম্ভাবনা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো ধরনের সামাজিক সমস্যায় জড়াতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। যৌথ ও অংশিদারী কারবারে সুফল পেতে পারেন। অংশিদারী কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। প্রেম ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বৈবাহিক ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সময় অনুকূলে না থাকার আশঙ্কাই বেশি। সাময়িক কোনো অসুখ অশান্তিতে ভুগতে পারেন। আহারে বিহারে সতর্ক থাকুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো করবেন। ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
সূত্র: এনটিভি









