সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

সাঁওতালদের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
সাঁওতালদের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাইবান্ধায় নির্যাতনের শিকার চিকিৎসাধীন তিন সাঁওতালের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

এর আগে একই বেঞ্চে এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া একটি রিট আবেদন দায়ের করেন।

 

হাতকড়া পরা অবস্থায় চিকিৎসাধীন সাঁওতালদের ছবি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।

সূত্র:রাইজিংবিডি