ছবিঘর

সলমন ওই লোকটার মতো, বেচারা কেবল খুঁজেই চলেছে! কার সঙ্গে ভাইজানের তুলনা করলেন শাহরুখ?

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কে বলে সিনেমার সঙ্গে বাস্তবের মিল নেই? শাহরুখ খান কিন্তু বাস্তব ঘটনাকে পর্দায় ফুটে উঠতে দেখেছেন। সদ্য তেমনই বললেন তিনি। জানিয়েছেন, আমির খান প্রযোজিত ‘লাপতা লেডিস’-এর নায়ক যেমন বৌকে খুঁজেই চলেছে, বলিউডের এক তারকা নাকি বছরের পর বছর ওই একই কাজ করে চলেছেন!

শাহরখ রসিকতার জন্য বিখ্যাত। সলমন খানের প্রেমজীবন নিয়ে তিনিও ঠাট্টা করেন। এক পুরস্কার মঞ্চে সেটাই করলেন আবার। কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিস’-এ নবদম্পতি ট্রেনে চেপে যাওয়ার সময় আলাদা হয়ে যায়। তার পর আর কিছুতেই স্ত্রীকে খুঁজে পায় না স্বামী। কেবল খুঁজতেই থাকে। সেই প্রসঙ্গ তুলে কিং খানের রসিকতা, “আমাদের এক প্রিয় নায়ককে দেখুন। ওই ব্যক্তির মতোই তাঁর অবস্থা। তিনিও খুঁজেই চলেছেন, এখানে-ওখানে, এদিকে-সেদিকে!”