সিল্কসিটিনিউজ ডেস্ক:
এখানকার কুমড়ো পাতা আর আমাদের দেশের লাউ পাতার স্বাদ একদম এক…তাই আপনাদের কাছে যেটা থাকে সেটা দিয়েই এই তরকারি রাঁধতে পারেন। এতে টেস্টি ও পুষ্টি দুটোই পাবেন। তাছাড়া ঝামেলাও নেই একদম।

তাহলে দেখেনিন রেসিপিটি…
যেভাবে করবেন :
১। পাতা ধুয়ে কেটে-বেছে নিন। মাছে লবন হলুদ দিয়ে মেখে হালকা করে ভেজে নিন । ২ টেবিল চামচ সরিষা + ১ টেবিল চামচ জিরা + ৪ টা কাঁচামরিচ + লবন একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিন। তারপর হলুদ গুড়া দিয়ে মেখে রাখুন।
২। প্যানে ৩ টে চামচ তেল গরম করে তাতে ২ কোয়া রসুন কুচি ও ১ টি মাঝারি সাইজের পেয়াজ কুচি ভেজে মশলার মিশ্রন দিয়ে কশিয়ে শাক দিয়ে নাড়ুন। শাক থেকে পানি বের হলে আর ২ কাপ পানি দিন। ঢেকে দিবেন না তাহলে কালার নষ্ট হয়ে যাবে। পানি ফুটে উঠলে এবং শাক সেদ্ধ হলে মাছ দিন। ঝোল কমে এলে নামিয়ে নিন। চাইলে একটু ধনেপাতা আর কাঁচামরিচ ছড়িয়ে নামাতে পারেন।
সূত্র: অনলাইন









